ফাস্টফুডের ব্যবসা করে সফল উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের শোভা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ফাস্টফুডের ব্যবসা করে সফল উদ্যোক্তা হয়েছেন তৃতীয় লিঙ্গের শোভা সরকার। নিজ মেধা, যোগ্যতা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে জানান তিনি।
হিজড়া পরিচয় জানাজানি হলে বাবুর্চির চাকরিটা চলে যায় শোভা সরকারের। এখন রাজধানীর নতুনবাজারে তার ফুড কর্নারে কাজ করেন ৬ জন কর্মচারী। তাদের বেতন-খরচ দিয়ে ভালো আয় হয় শোভার।
উদ্যোক্তা শোভা সরকার বলেন, আগে বিক্রি হতো ১৫ হাজার টাকার মতো। এখন ৮-১০ হাজার টাকা বিক্রি হচ্ছে। এখানে বিক্রি ভালোই হয়। আমাদের ফুড কর্নারে যিনি বাবুর্চি তার বেতন ৩০ হাজার টাকা। তার পরের জন ২০ হাজার টাকা। আরও যারা কাজ করেন, তাদের বেতন ১৫ হাজারের কম না। সবকিছু মিলে মাস শেষ ভালো আয় থাকে। যা দিয়ে আমাদের দিনকাল ভালো চলে যায়।
তবে এখন আর মুখ লুকিয়ে কাদতে হয় না শোভা সরকারকে। আগের মতো শুনতে হয় না কারো কটুকথা। এমনকি পরিবারের কাছেও বেড়েছে তার গুরুত্ব।
শোভা সরকার বলেন, আমি খুব গর্বিত যে পরিবার থেকে এখন আমাকে মূল্যায়ন করে। অথচ আগে সেটা পেতাম না। তারা এখন আমার সফলতা দেখে খুব গর্ব করে। কারণ তাদের মেয়ে কোনো ভিক্ষাবৃত্তি করে না। কাজ করে, পরিশ্রম করে সফলতা অর্জন করেছে।
ফুডকোর্ট দিতে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শোভার স্বপ্ন রাজধানীর বিভিন্ন স্থানে আরও দোকান খোলার। সেখানে কাজ করবেন তৃতীয় লিঙ্গের অনেকে।
তিনি আরও বলেন, শুধু বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি না আরও সংগঠন এগিয়ে আসুক আমাদের পাশে।যেন তারা ভালোভাবে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে উন্নয়নের সমৃদ্ধিতে এগিয়ে যেতে পারে। এটাই আমার প্রত্যাশা।
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী
- চুরি হওয়া ফোন ফেরত পাওয়ার উপায়
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী


